হেপাটাইটিস বি একটি সংক্রামক রোগ। হেপাটাইটিস বি ভাইরাস
সংক্রমণের মাধ্যমে হেপাটাইটিস বি দেখা দেয় যা যকৃতে
মারাত্মক সংক্রমণ ঘটায়। রক্ত, বীর্য অথবা শরীরের অন্যান্য
তরল পদার্থের মাধ্যমে এই রোগ ছড়ায়। বড়দের ক্ষেত্রে এর
সংক্রমণ ভালো হয়ে গেলেও শিশুদের ক্ষেত্রে এর সংক্রমণ
দীর্ঘস্থায়ী হয়।
হেপাটাইটিস বি হয়েছে কি করে বুঝবেনঃ-
হেপাটাইটিস বি ভাইরাস দ্বারা সংক্রমণের দুই থেকে তিন মাস
পর এর লক্ষণ ও উপসর্গগুলো দেখা দেয় । হেপাটাইটিস বি এর
লক্ষণ ও উপসর্গ গুলো হাল্কা থেকে মারাত্মক হয়ে থাকে।
হেপাটাইটিস বি’ হলে সাধারণত: যেসব লক্ষণ ও উপসর্গ দেখা
দেয়:
১. পেট ব্যথা
২. গাঢ় রংয়ের প্রস্রাব
৩. অস্থিসন্ধিতে ব্যথা
৪. ক্ষুধা মন্দা
৫. ক্লান্ত এবং অবসাদ অনুভব করা
৬. শরীরের চামড়া হলুদ হয়ে যাওয়া এবং চোখ সাদা ফ্যাকাশে
হওয়া
কখন ডাক্তার দেখাবেনঃ-
রোগের লক্ষণ ও উপসর্গ দেখা দেয়া মাত্র ডাক্তারের সাথে
যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
কোথায় চিকিৎসা করাবেনঃ-
জেলা সদর হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতাল,বঙ্গবন্ধু
শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, বিশেষায়িত সরকারী ও
বেসরকারী হাসপাতাল
কি ধরণের পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন হতে পারেঃ-
১. শারীরিক পরীক্ষা-নিরীক্ষা, ২. রক্তের বিভিন্ন পরীক্ষা,
৩.যকৃতের পরীক্ষা
কি ধরণের চিকিৎসা আছেঃ- ১. হেপাটাইটিস বি প্রতিষেধক
গ্রহণ, ২. জীবাণুনাশক ঔষধ সেবন, ৩.যকৃত প্রতিস্থাপন
আক্রান্ত হবার পর জীবন যাপন পদ্ধতিঃ-
১. নিরাপদ শারীরিক সম্পর্ক
২. অন্যের ব্যবহৃত সুচ/সিরিঞ্জ ব্যবহার না করা এবং নিজের
ব্যবহৃতটাও অন্যকে ব্যবহার করতে না দেয়া
৩. আক্রান্ত ব্যক্তি অন্যকে রক্ত অথবা অন্য কোন অঙ্গ
দান করা থেকে বিরত থাকা
৪. রেজার ব্লেড এবং দাঁত মাজার ব্রাশ অন্যের সাথে আদান-
প্রদান না করা
৫. গর্ভবতী মহিলা যদি হেপাটাইটিস বি ভাইরাস দ্বারা
আক্রান্ত হয় তাহলে দ্রুত ডাক্তারকে জানাতে হবে যাতে
গর্ভের শিশুর কোন ক্ষতি না হয়।
হেপাটাইটিস বি কিভাবে প্রতিরোধ করা যায়ঃ-
১. সেলুনে চুল,দাড়ি কাটার সময় আলাদা(Separate and
disposable) ব্লেড ব্যবহার করা
২. হেপাটাইটিস বি ভাইরাস আক্রান্ত ব্যক্তির সাথে শারীরিক
সম্পর্ক থেকে বিরত থাকা
৩. নিরাপদ শারীরিক সম্পর্ক বজায় রাখা
৪. শিরাপথে মাদক গ্রহণ করা থেকে বিরত থাকা
৫. শরীরে ছিদ্র বা উলকি আঁকার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন
করা
৬. হেপাটাইটিস বি ভাইরাস প্রবণ এলাকায় বেড়াতে যাবার
আগে টিকা দেয়া
৭. যারা চিকিৎসাকর্মী তারা হেপাটাইাটস বি রোগীর চিকিৎসার
সময় বাড়তি নিরাপত্তামূলক ব্যবস্থা অবলম্বন করবেন।
৮. ইনজেকশন দেয়ার সময় একবার ব্যবহারের পর ফেলে দেয়া
হয় (Disposable Syringe) এমন সিরিঞ্জ ব্যবহার করতে হবে
৯. শিশুদের ক্ষেত্রে ৩ ডোজ হেপাটাইটিস-বি টিকা দিলে এটি
শিশুকে হেপাটাইটিস-বি ভাইরাস থেকে রক্ষা করবে। শিশুর বয়স
৬ সপ্তাহ হলেই হেপাটাইটিস-বি টিকার ১ম ডোজ দিতে হবে
এবং ২৮ দিন বা ১ মাস পরে ২য় ও ৩য় ডোজ হেপাটাইটিস-বি
টিকা দিতে হবে। (হেপাটাইটিস-বি টিকা ডিপিটি টিকার সাথে
দেয়া হয়)।
Thursday, 11 June 2015
হেপাটাইসিস বি
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment