Showing posts with label Computer tips. Show all posts
Showing posts with label Computer tips. Show all posts

Friday, 12 June 2015

ল্যাপটপ/নোটবুক নেব। তারআগে কয়েকটি বিষয় জেনেনিতে চাই [Solved]

Md Mohiuddin Mohin
Md Mohiuddin Mohin

বন্ধুরা আমি Md Mohiuddin Mohin আপনাদের সামনে বরাবরের মত আবারও হাজির হলাম

ল্যাপটপ/নোটবুক নেব। তার আগে
কয়েকটি বিষয় জেনে নিতে চাই। আশা
করি সবাই একটা ভাল সল্যুশন দেবেন।
1. ল্যাপটপ নেব না নোটবুক নেব? ভাল
হবে কোনটা?
2. একটা ল্যাপটপ/নোটবুক একটানা কত
ঘন্টা চালানো যায়? অনেককে
বলতে শুনেছি, একটানা ৪/৫ ঘন্টা
চালানোই নাকি অনেক রিস্কি!
আবার অনেকে বলে, একটানা ২৪ ঘন্টা
চালালেও নাকি কোনও সমস্যা
নেই! বিষয়টা পুরো কনফিউজ! এ
বিষয়টা নিয়ে একটু বিস্তারিত
জানতে চাই।
3. একটা নিদিষ্ট সময় পর নাকি ব্যাটারি
নষ্ট হয়ে যায়। কথাটা কি ঠিক? হলে
সেই সময়টা কখন?
4. যখন বিদুৎ দিয়ে ল্যাপটপ/নোটবুক
চালানো হয় তখন ব্যাটারির উপর কি
কোনও চাপ পড়ে? তখন ব্যাটারির
ভূমিকা আই মিন ব্যটারি কি তখনো
কাজ করে না ডিজেবল থাকে?
5. ভাল ব্যটারি চেনার উপায় কি? দাম
কত পড়বে?
6. ব্যবহৃত ল্যাপটপ/ নোটবুকের সেল কত,
ব্যাটারির বব্যাকআপ কতক্ষণ তা বুঝার
সহজ উপায় কি?
7. ক্যাসিং পাল্টানো যাবে?
সবনিম্ন দাম পড়বে কত?
Solution:
1. আপনার প্রয়োজনমত। বাইরে
দৌড়াদৌড়ি করলেই যে ল্যাপটপ
লাগবে এমন কথা নাই। আবার বাসায়
থাকলেই ডেস্কটপই কিনতে হবে তাও
নয়। আপনার যেটা সুবিধা সেটা
বিবেচনা করেন। তবে বিদ্যুতের
সমস্যা ভাবলে ল্যাপটপই ভাল। নোটবুকও
ল্যাপটপের চেয়ে বেশীক্ষণ চলে।
তবে তার ক্ষমতা খুবই কম হয় ল্যাপটপের
তুলনায়।
2. কোন নির্দিষ্ট নিয়ম নাই। ডিভাইস
বানানো হয়েছে যেন সবসময়
চালানো যায়। ঔরকম বাধা নিয়ম নাই।
আর ডিভাইস চালাতে চালাতে গরম
হয়ে গেলে নিজে থেকেই বন্ধ হয়ে
যায়। নিয়মিত পরিষ্কার রাখলে
সারা মাস টানা চালায়ে রাখেন,
কিছু হবেনা।
3. সবকিছুরই সাইকেল আছে। ব্যাটারীও
একটা সময় পরে চার্জ নেওয়ার ক্ষমতা
হারিয়ে ফেলে। বাংলাদেশের
তাপমাত্রা, বাতাসের আদ্রতা এরকম
অনেক কিছুর ওপর নির্ভর করে ১ বছর পর
থেকেই সমস্যা হতে পারে। ক্ষেত্র
বিশেষে ২-৩ বছর পরও হতে পারে,
আবার ৭-৮ মাসও হতে পারে।
4. না, তখন ব্যাটারী সম্পূর্ণ অফ থাকে।
বছরখানেক আগে হতে যেসব ল্যাপটপ
তৈরী হয়েছে, সেগুলোয় ব্যটারী
ডিজেবল থাকে। তবে বহুদিন
ব্যাটারী ব্যবহার না করলে চার্জ
নেওয়ার ক্ষমতা নষ্ট হয়ে যাবে। তাই
সবসময় চার্জার দিয়ে চালালেও
ব্যটারী নষ্ট হতে পারে।
5. দোকানদারের সততার ওপর নির্ভর
করছে। দাম তিন হাজার থেকে দশ-
বারো হাজার দাম হবে চায়না অথবা
আসল এবং ৬/৯ সেল ব্যাটারীর জন্য।
6. তেমন উপায় নেই। সবচেয়ে সহজ উপায়
হল পিসি চালু করে দেখা, নতুন
ব্যটারী হলে ফুল চার্জে ১০০%
লেভেল দেখাবে। ঘন্টাখানেক
চালিয়ে যদি লেভেল ধীরে অর্থাৎ
৯৫, ৯০ এভাবে কমে তাহলে ব্যটারী
ঠিক আছে। নষ্ট ব্যটারী সাধারণত
কখনো ১০০% লেভেল দেখায়না এবং
কিছুক্ষণ চালানোর পর লেভেল ধুপ করে
২০-৩০% এ নেমে আসে।
7. কেসিং ওভাবে বিক্রি হয় না।
কেসিং পাওয়া গেলেও দাম শুনে
কিনতে মন চাইবেনা। আর ল্যাপটপের
কেসিং ভালই শক্ত হয়। আছাড় দিয়ে
মারা ছাড়া ভাঙেনা তেমন। তাই
আপনাকে একটু যত্ন করে চালাতে হবে।
তবে অনেক দোকানে নষ্ট ল্যাপটপের
কেসিং থাকতে হবে। আমি
আইডিবিতে ডেল এর একটি ল্যাপটপ
নিয়ে গিয়েছিলাম। সেটির
কেসিং তারা দিতে পারে নাই।
আইডিবিতে আমার চোখে এখন পর্যন্ত
কোন ল্যাপটপের কেসিং পড়ে নাই।
কেনার সময় জিজ্ঞাসা করে নিয়েন
কেসিং সম্পর্কে।
Collected post 

Thursday, 11 June 2015

দেখে নিন কম্পিঊটার কত সময় চলানো হল By Md Mohiuddin Mohin


কত সময় ব্যবহার করলেন আপনার পিসি,আসুন সেই সময় বের করি।সাথে আরও অনেক কিছু ।
**************
আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আপনি আপনার কম্পিউটার কত সময় ব্যবহার করলেন তা খুব সহজে পেতে পারেন। অথবা আপনার কম্পিউটারের সব ধরনের তথ্য বের করতে পারবেন খুব সহজে। কোন সফটওয়্যার ছাড়াই এ কাজ করা যায় । আমরা সাধারনত My Computer এর প্রপারটিজ থেকে কম্পিউটারের কনফিগার শন দেখি । কিনতু এতে সব ধরনের তথ্য দেখা যায় না। আমার এই টিপছটি ব্যবহার করলে আপনি অতি সহজেই সব তথ্য পাবেন । আজকের শিরনামটা ছিল কত সময় ব্যবহার করলেন আপনার কম্পিউটার এর মানে হল । এক নগারে কতখন পিসি চলছে তাই বের করা । তাহলে চলুন দেখে নেই ।
প্রথমে Start menu তে যান, এরপর Run চাপুন। । এবার CMD লিখে Enter কী চাপুন । এবার আপনার সামনে যে উইন্ডো আসবে তাতে systeminfo লিখুন এবং Enter কী চাপুন।(নিচের ছবিতে লক্ষ্য করুন) কিছু সময় অপেক্ষা করুন । এবার আপনি দেখতে পাবেন আপনার কম্পিউটার এর বিস্তারিত সব তথ্য । এখানে উল্লেখ থাকবে মোট কত সময় চলেছে আপনার পিসি, কোন দেশের তৈরী, স্পীড কত ইত্যাদি।কত সময় পিসি ব্যবহার করলেন সময় জানতে System Boot Time: এ লক্ষ্য করুন। মনে রাখবেন কম্পিউটারে ব্যবহ্রত সময়ের হিসাবে একদিন = ১৯ ঘন্টা, ২৪ঘন্টা নয়। প্রতি বার অন করার পর থেকে সময় গুনা শুরু হবে ।
Collected post By

Md Mohiuddin Mohin
Md Mohiuddin Mohin